empty
 
 
09.02.2026 12:42 PM
ক্ল্যারিটি আইন ক্রিপ্টো মার্কেটের নিয়ন্ত্রণব্যবস্থা গঠনের জন্য ভিত্তি স্থাপন করছে

গত সপ্তাহের বিশাল দরপতনের পরে বিটকয়েনের মূল্যের সামান্য পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে। স্মরণ করিয়ে দিই যে ৫ ফেব্রুয়ারি বিটকয়েন সর্ববৃহৎ দৈনিক দরপতনের শিকার হয়েছিল, যখন এটির মূল্য $10,000-এরও বেশি হ্রাস পেয়েছে। স্বল্প সময়ের জন্য $60,000 লেভেলে পৌঁছানোর পর বিটকয়েনের মূল্য আবার দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে এখন প্রায় $70,000-এর কাছাকাছি অবস্থান করছে, তবে ক্রেতারা এটির মূল্যকে আরও উর্ধ্বমুখী করতে নিয়োজিত রয়েছে। সবাই নতুন ভাল খবরের অপেক্ষায করছে—আর সম্ভবত ক্ল্যারিটি আইনকে ঘিরে সেই খবর হবে আসতে, যা সম্প্রতি মার্কেটের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

This image is no longer relevant

গত সপ্তাহে সেক্রেটারি স্কট বেসেন্টের নেতৃত্বে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে ক্ল্যারিটিকে ক্রিপ্টো মার্কেটের কাঠামো সংক্রান্ত একটি মৌলিক আইন হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি মূল স্তম্ভ হিসেবে কাজ করবে। ক্ল্যারিটিকে টোকেনভিত্তিক আইনি ব্যবস্থার পরিবর্তে একটি ভিত্তিসম্মত ক্রিপ্টো মার্কেটের কাঠামোগত আইন হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য হচ্ছে খাতটিতে দীর্ঘদিন ধরে চলমান নিয়ন্ত্রণ সংক্রান্ত অনিশ্চয়তায় স্পষ্টতা ও পূর্বানুমেয়তা আনা।

ক্ল্যারিটির একটি মূল উদ্দেশ্য হল বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার মধ্যে স্পষ্টভাবে কর্তৃত্ব বরাদ্দ করা; যার ফলে বেশ কয়েকটি আইনি অনিশ্চয়তা মীমাংসিত হবে—বিশেষত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও কমোডিটি ফিউচার্স টেডিং কমিশনের কর্তৃত্ব নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে। এই আইনটি মামলা ও পরে আরোপিত জরিমানা-ভিত্তিক ব্যবস্থার প্রথা শেষ করে ট্রেডিংয়ের স্পষ্ট নিয়ম প্রদান করবে।

বিলটিতে বিশেষভাবে কমিউনিটি ব্যাংক এবং স্টেবলকয়েন-সম্পর্কিত পেমেন্ট অবকাঠামোর সুরক্ষার ওপর বিশেষভাবে জোর দেয়া হচ্ছে। এর মাধ্যমে ডিজিটাল অ্যাসেটগুলোকে বিদ্যমান আর্থিক ব্যবস্থার সঙ্গে একীভূত করা যাবে, সেইসঙ্গে ভোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা যাবে। মার্কিন প্রশাসন ও ট্রেজারি বিভাগ একটি দ্বিপক্ষীয় সমঝোতার পথ খুঁজছে—যা বিলটির দীর্ঘমেয়াদি সফলতা ও কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি সম্প্রতি উল্লেখ করেছেন যে আরেকটি গুরুত্বপূর্ণ আইন জিনিয়াসের সঙ্গে মিলিয়ে ক্ল্যারিটি আইন প্রণয়ন করা হলে সেটি ক্রিপ্টো এক্সচেঞ্জ, ইস্যুকারী ও ব্যাংকগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে আত্মবিশ্বাসের সঙ্গে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ধারণা প্রদান করবে। এই সমন্বয় ক্রিপ্টো খাঁতে উদ্ভাবন উদ্দীপিত করবে, মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতাকে সমর্থন করবে এবং শেষপর্যন্ত ডিজিটাল ফাইন্যান্সে মার্কিন নেতৃত্ব স্থাপনে সহায়তা করবে।

ট্রেডিংয়ের পরামর্শ

This image is no longer relevant

বিটকয়েনক্রেতারা বর্তমানে বিটকয়েনের মূল্যকে $72,100-এ প্রত্যাবর্তনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে, যা সরাসরি $74,600 এবং তারপর $77,300-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। আরও দূরবর্তী লক্ষ্যমাত্রা প্রায় $78,500 লেভেলে অবস্থান করছে; ওই লেভেল ব্রেক করে বিটকয়েনের মূল্য ঊর্ধ্বমুখী হলে সেটি মার্কেটে বুলিশ প্রবণতা পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে। দরপতনের ক্ষেত্রে বিটকয়েনের মূল্য $68,900-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। বিটকয়েনের মূল্য ওই এরিয়ার নিচে নেমে গেলে এটির মূল্য দ্রুত $64,300-এর নেমে যেতে পারে। পরবর্তীতে $60,100 পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।

This image is no longer relevant

ইথেরিয়াম

ইথারের মূল্য $2,159-এর ওপরে স্পষ্টভাবে অবস্থান গ্রহণ করতে পারলে সরাসরি $2,316-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। আরও দূরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $2,466 লেভেল নির্ধারণ করা হয়েছে; যেটি অতিক্রম করলে মার্কেটে বুলিশ প্রবণতা ফিরে আসবে এবং নতুন করে ক্রেতাদের আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত দেবে। দরপতনের ক্ষেত্রে ইথেরিয়ামের মূল্য $2,017-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। মূল্য ওই এরিয়ার নিচে নেমে গেলে ইথেরিয়ামের মূল্য দ্রুত $1,861-এর নেমে যেতে পারে। পরবর্তীতে $1,720 পর্যন্ত দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।

চার্টে যা যা দেখা যাচ্ছে:

  • লাল লাইন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নির্দেশ করে, যেখানে মূল্যের মুভমেন্ট থেমে যেতে পারে অথবা সক্রিয় মুভমেন্ট শুরু হতে পারে;
  • সবুজ লাইন ৫০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে;
  • নীল লাইন ১০০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে;
  • হালকা সবুজ লাইন ২০০-দিনের মুভিং অ্যাভারেজ নির্দেশ করে।

সাধারণত, অ্যাসেটের মূল্য এই মুভিং অ্যাভারেজগুলো অতিক্রম করলে বা পৌঁছালে মার্কেটের বর্তমান মোমেন্টাম থেমে যেতে পারে অথবা নতুন প্রবণতার সূচনা হতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.