আরও দেখুন
মঙ্গলবার অপেক্ষাকৃত শান্তভাবে EUR/USD কারেন্সি পেয়ারের ট্রেডিং পরিলক্ষিত হয়েছে, সেইসাথে ট্রেডাররা সবগুলো সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল উপেক্ষা করেছে। সন্ধ্যার মধ্যে ভূ-রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তপ্ত হয় এবং যুক্তরাষ্ট্র থেকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক হামলার সংবাদ আসে। তবে এই আশঙ্কা বাস্তবে রুপ নেয়নি। প্রথমে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ইরান দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খুলতে সম্মত হয়েছে, এবং পরে ইরানি কর্মকর্তারা জানান যে ওয়াশিংটন সব শর্ত মেনে নিয়েছে এবং এমনকি তাঁরা যুদ্ধে সম্পূর্ণ বিজয়ের ঘোষণাও দিয়েছে। যাইহোক, সংঘাত আরও দুই সপ্তাহের জন্য থেমেছে এবং এই সময়ের মধ্যে যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত থাকবে। এর সঙ্গে সঙ্গেই তেলের ও গ্যাসের দরপতন হয়, তেমনি মার্কিন ডলারও দরপতনের শিকার হয়—কারণ ট্রেডারদের তখন আর নিরাপদ বিনিয়োগস্থলে প্রয়োজন ছিল না। সবকিছুই যৌক্তিক ও প্রত্যাশিত ছিল; কেবল দুঃখজনক বিষয় হল এ ধরনের ঘটনা পূর্বানুমান করা সম্ভব ছিল না। তবে মধ্যপ্রাচ্য সংঘাত সম্পূর্ণভাবে শেষ হয়েছে তা এখনও বলা যায় না; মূলত মার্কেটের ট্রেডাররা দুই সপ্তাহের জন্য বিরতি গ্রহণের সুযোগ পেয়েছে।
মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে, তবে বুধবারে সবচেয়ে আকর্ষণীয় মুভমেন্ট দেখা যায়। বুধবার এশীয় সেশনের সময়ই মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি খবর ও হরমুজ প্রণালী অবরোধমুক্ত হওয়ার প্রভাবে EUR/USD পেয়ারের মূল্য বৃদ্ধি পায়। নতুন ট্রেডাররা 1.1527-1.1531 এরিয়ায় গঠিত প্রথম বাই সিগন্যালটি সহজেই কাজে লাগাতে পারে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা আবারও পরিবর্তিত হয়েছে, এবং পরবর্তী সকল মুভমেন্ট ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপরই নির্ভর করবে। তবে মার্কেটের ট্রেডাররা এখনও কেবল ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আবেগের ওপর ভিত্তি করে ট্রেড করছে। সুতরাং মার্কেটের এই "রোলারকোস্টার" রাইড বা ব্যাপক ওঠানামা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকতে পারে, যেখানে সামষ্টিক, টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল বিষয়গুলোর গুরুত্ব সীমিত থাকবে। ট্রাম্প ক্রমাগত মার্কিন ডলারের দর বৃদ্ধি বা দরপতন উভয়ই উস্কে দিচ্ছেন।
বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1584-1.1591 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়া থেকে বাউন্স করে তাহলে লং পজিশন ওপেন করা যাবে, যেখানে মূল্যের 1.1745-1.1754 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1292, 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। বুধবার, যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হবে, যা সম্ভবত বিশেষ আগ্রহ আকর্ষণ করবে না, আর ইউরোজোনে খুচরা বিক্রয় সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হবে। আমরা মনে করি আজ কারেন্সি মার্কেটে উচ্ছ্বাস বিরাজ করবে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির প্রতিক্রিয়ায় মার্কেট গতিশীল থাকবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।