আরও দেখুন
শুক্রবার GBP/USD পেয়াররের মূল্যের কারেকশন ও প্রবণতাভিত্তিক বৃদ্ধি উভয়ই পরিলক্ষিত হয়েছে। ওই দিন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত ছিল না, এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখন আর মার্কিন ডলারকে দৃঢ়ভাবে সহায়তা প্রদান করছে না। মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্লাসিক মেক্সিকান সোপ অপেরার স্ক্রিপ্ট অনুযায়ী এগোচ্ছে বলে মনে হচ্ছে; এই "মার্লবোরো ব্যালেটের" পরিচালক হিসেবে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এখন ফাটা বাশের মাঝখানে আটকে গেছেন এবং ইরানের ব্যাপারে এরপর কী পদক্ষেপ নিতে হবে তা তিনি জানেন না। সামরিক অভিযান কোনো ফলাফল দিচ্ছে না, এবং ইরান আলোচনার টেবিলে ফিরে যেতে আগ্রহী নয়। তেহরান অবশ্যই ট্রাম্পের আল্টিমেটাম গ্রহণ করবে না বা ওয়াশিংটনের সঙ্গে কোনো অনুকূল নয় এমন কোনো বিপজ্জনক চুক্তিতে স্বাক্ষর করবে না। তাই ট্রাম্পের সামনে কোনো বিকল্প থাকায় না; তিনি ইরানের ওপর নতুন আঘাত ও সময়ে সময়ে সমঝোতামুখী বক্তব্য — এই দুইয়ের মধ্যে পালাবদল করছেন, সেইসাথে আসন্ন চুক্তি সম্পর্কে বিবৃতি দিচ্ছেন। এই নাটকটি এখন ট্রেডারদের জন্য একরকম বোঝা হয়ে দাঁড়িয়েছে। এমনকি ফেডারেল রিজার্ভও বর্তমানে মার্কিন কারেন্সিকে সহায়তা করতে পারছে না, কারণ সবাই বুঝতে পেরেছে যে আর্থিক নীতিমালা কঠোর করার বিষয়টি অনিশ্চিত। মুদ্রানীতি কঠোর করার দিক দিয়ে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় ব্যাংক অব ইংল্যান্ডই অনেক বেশি এগিয়ে আছে।
GBP/USD পেয়ারের 5M চার্টশুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে। প্রথমে এই পেয়ারের মূক্ল্য 1.3456-1.3476 এরিয়া থেকে বাউন্স করে, যা শর্ট পজিশন ওপেন করার সুযোগ করে দেয়। তবে এই পেয়ারের মূল্য লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। মার্কিন ট্রেডিং সেশনের সময় পাউন্ডের মূল্য 1.3456-1.3476 এরিয়া ব্রেক করে এবং নতুন সপ্তাহকে সামনে রেখে লং পজিশন ওপেন করার সুযোগ মিলেছে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নতুন একটি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়ে। আমাদের মতে, স্থানীয় কারণগুলো পাউন্ডকে সহায়তা না করলেও এটির মূল্য বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে। সাপ্তাহিক টাইমফ্রেমে গত মাস থেকেই এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির দিকে উঠতে শুরু করেছে এবং এই মুভমেন্ট এখনও সম্পন্ন হয়নি। সর্বশেষ বৈঠকে ফেডের গৃহীত সিদ্ধান্ত মার্কিন ডলারকে সহায়তা করেনি, এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে এটির মূল্য চিরকাল ধরে বাড়তে পারবে না, তাই আমেরিকান কারেন্সির আরও দর বৃদ্ধির জন্য আমরা যুক্তিযুক্ত কোনো কারণ দেখছি না।
সোমবার, যদি এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380-1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে; যেখানে মূল্যের 1.3587-1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। সোমবার যুক্তরাজ্যে কোনো উল্লেখযোগ্য ইভেন্ট নির্ধারিত নেই, আর যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ISM ম্যানুফ্যাকচারিং ইনডেক্স প্রকাশিত হবে—যেটির ফলাফল মার্কেটে লক্ষণীয় মুভমেন্ট সৃষ্টি করতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।